৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে অসহায়দের মাঝে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে মুরাদনগর উপজেলার অসহায় ও কর্মহীন মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে ৮৪টি রিক্সা, ৪৪টি ভ্যান ও ২২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকালে উপজেলা নজরুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ সৈয়দ শরীফ আহম্মেদ বিশিষ্ট সমাজ সেবক ও কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ফারুক আহমেদ বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের এই উদ্যোগ অসহায় ও কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top