এক দুর্ঘটনায় নিভে গেল ঝন্টু দাসের সংসারের আলো

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

একটি হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঝন্টু দাস (৪৫) নামে এক ভ্যানচালক। তিনি খোকসা উপজেলার কমলাপুর ঋষিপাড়া এলাকার বাসিন্দা, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে পাখি ভ্যান চালিয়ে পরিবারে জীবিকা নির্বাহ করে আসছিলেন। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।

সোমবার (৫ মে) প্রতিদিনের মতো সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হন ঝন্টু দাস। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ৩.৩০ মিনিট এর দিকে যাত্রী নিয়ে একতারপুর থেকে খোকসার উদ্দেশ্যে আসার পথে একতারপুর এলাকায় একটি ভাঙা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তার পাখি ভ্যানটি রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ঝন্টু দাস, ছিলেন মৃত মনিন্দ্র দাসের ছেলে। তিনি সরকার থেকে পাওয়া একটি ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

স্থানীয় এলাকাবাসী জানান, ও ঝন্টু দাসের ভাই সাংবাদিকে বলেন, পরিবারের মুখে হাসি ফোটাতে প্রতিদিন জীবন বাজি রেখে রাস্তায় নামতেন তিনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ সেই মানুষটিই না ফেরার দেশে পাড়ি জমালেন।

স্থানীয়রা তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top