স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘট

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় কুড়িগ্রামের জান্নাতি আক্তার (২০) স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী শাকিল ইসলামের বাড়িতে অবস্থান ধর্মঘট করছেন। জান্নাত আক্তারের উপস্থিতি টের পেয়ে সাকিলের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে পলিয়ে গেছেন।

ভুক্তভোগী জান্নাত আক্তার জানান, তিন বছর পূর্বে চাকরির সুবাদে ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মোঃ শাকিল ইসলাম (২২) সাথে আমার পরিচয় হয়। পরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত এক বছর পূর্বে মোঃ শাকিলের সাথে পাঁচ লক্ষ টাকা কাবিনে আমার বিবাহ হয়। বিবাহের পরে শাকিল আমাকে দুইবার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের তার নিজ বাড়িতে বেড়াতে নিয়ে আসেন। তখন আমার সাথে শাকিল তার মা মনিরা বেগম, বোন সোনিয়া আক্তার, ভাই সোহেল ও বাবা নুরুল হক মোল্লার সাথে পরিচয় করিয়ে দেন। বিবাহের পর আমরা ঢাকার লতিফপুর বোড়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতাম। গত ১৪ এপ্রিল শাকিল কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়, এরপর থেকে তার ফোন বন্ধ এবং আমার সাথে কোনো যোগাযোগ প্রকার রাখছে না। তাই বাধ্য হয়ে আমার ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ছোট বোন পাখিকে নিয়ে স্বামীর খোঁজে কাঠালিয়ার শৌলিজালিয়ার গ্রামে সাকিলের বাড়িতে আসি। আমি শাকিল এর বাড়িতে পৌঁছার পূর্বে শাকিলের বাবা- মা আমার উপস্থিতি টেঁর পেয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। আমার শেষ কথা, স্বামী শাকিল বাড়িতে এসে যতক্ষণে আমাকে গ্রহণ না করবে, ততখনে আমি এখান থেকে যাব না। প্রয়োজনে আত্মহত্যা করব।
জান্নাত আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top