বালিয়াকান্দিতে পেঁয়াজ হাট পরিদর্শন, অতিরিক্ত ‘ধলতা’ আদায় বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পেঁয়াজ হাটে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ‘ধলতা’ বা অন্য কোনো নামে পেঁয়াজ ও কৃষিপণ্য আদায় বন্ধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (০৮ মে) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার নারুয়া, ঢোলজানি ও মশালিয়া বাজারের পেঁয়াজ হাট পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত পেঁয়াজ বা অন্য কোনো নামে অবৈধভাবে কৃষকদের কাছ থেকে পণ্য গ্রহণ না করার বিষয়ে ব্যবসায়ী, আড়তদার ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। একই সঙ্গে কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এবং রাজবাড়ীর কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ। তারা বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং কৃষিপণ্য ক্রয়ে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও ওজনে অনিয়ম প্রতিরোধে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top