বালিয়াকান্দিতে ক্যান্সারে আক্রান্ত গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পারভিন (৪৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (০৮ মে) রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারভিন বড় হিজলী গ্রামের আবু জাফরের স্ত্রী এবং আবু কালামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে তিনি ঘরের ভেতরে পরনের কাপড় গলায় পেঁচিয়ে আড়ার সঙ্গে ফাঁস নেন। পরে তার ছেলে পারভেজ মাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আশপাশের লোকজন এসে তাকে নিচে নামালে তিনি মৃত ছিলেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top