সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তালায় প্রশাসনের অভিযান, সরকারি জমি রক্ষায় কঠোর অবস্থান

কাজী রিয়াজ, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন পুটিয়াখালী মৌজার ১৪৯ দাগের ক তপশীলভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।শুক্রবার দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং সরকারি নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, উক্ত ০.০১ একর ক তপশীলভুক্ত সরকারি জমিতে স্থাপনা নির্মাণের ওপর পূর্ব থেকেই প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে সেখানে ঘর নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে জমি পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তারা দেখতে পান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। পরে সরকারি আদেশ অমান্য করার দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয় এবং নির্মিত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রাহাত খান। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখা এবং অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top