১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে খাল পুন:খনন প্রকল্পের উদ্বোধন করেন সংসদ সদস্য

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মতে খাল পুন:খনন ও বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় পুন:খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) বেলা ১১ টায় উপজেলার জিনইর ঈদগাহ মাঠের পাশে বড়খাড়ি খাল পুন:খনন ও বৃক্ষরোপনের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিতে ঈদগাহ মাঠে এক আলোচনা সভা।

সেখানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহিউদ্দিন তালুকদার, যুবদল নেতা এসএম জুয়েল রানা, ইউপি সদস্য তাইজুল ইসলাম তাজু, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তোফা, সানোয়ার হোসাইন, ফেরদৌস হোসেন, যুবদল নেতা রিয়ন সরকার, গ্রামবাসি আবু বক্কর ছিদ্দিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top