রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি,:

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীন।

সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ সামসুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উচেন মে, রাজবাড়ী সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সিফাত ই মঞ্জুর, জেলা এনএসআই’র এডি জিতেন্দ্র সিংহ, রাজবাড়ী জেল সুপার মোঃ এনামুল কবির, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি ইমানুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডি মাহমুদুল হাসান, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম আব্দুল হান্নান, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভায় আসন্ন কুরবানির হাটকে সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের চোরাচালান ও অপব্যবহার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বালুমহল ও টেন্ডার সংশ্লিষ্ট দুর্নীতি দমন এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যৌথ বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে মতামত প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, সকল প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার অপরাধপ্রবণতা ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সভা শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে জনস্বার্থে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top