১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর সোনাপুর ও বালিয়াকান্দি পেঁয়াজ হাট পরিদর্শন, ধলতা ছাড়াই বিক্রি চলছে

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর ও বালিয়াকান্দি পেঁয়াজ হাট পরিদর্শন করেছে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

রোববার (১০ মে) সকালে পরিচালিত এ পরিদর্শনে কৃষকরা জানান, উপজেলা প্রশাসনের তদারকির কারণে বর্তমানে হাট – বাজারগুলোতে ধলতা ছাড়াই পেঁয়াজ বিক্রি চলছে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হাটের ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলেন এবং কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় হলুদ, রসুন, ভুট্টাসহ সকল কৃষিপণ্যের ক্ষেত্রে নিট ওজনের ভিত্তিতে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে ক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে কৃষকদেরও পণ্যের গুণগত মান বজায় রাখার আহ্বান জানানো হয়। ভালো ও খারাপ মানের পণ্য একসঙ্গে মিশিয়ে বিক্রির জন্য উপস্থাপন না করার বিষয়ে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন জানান, কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top