জন্ম নিবন্ধন ও ভোটার আইডি সংশোধনের নামে প্রতারণার অভিযোগ

মোঃ রাকিব হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

স্থানীয় জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) সংশোধনের নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফিরোজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, ফিরোজ নিজেকে প্রভাবশালী ব্যক্তি পরিচয় দিয়ে দ্রুত জন্ম নিবন্ধন ও ভোটার আইডি সংশোধন করে দেওয়ার আশ্বাস দেন। বিশেষ করে গ্রামের অসহায় ও অশিক্ষিত মানুষদের টার্গেট করে তিনি বিভিন্ন অজুহাতে টাকা আদায় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেকেই গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা দেওয়ার পরও কোনো ধরনের সেবা পাননি। পরে খোঁজ নিয়ে জানা যায়, ফিরোজ কোনো সরকারি কর্মকর্তা বা অনুমোদিত প্রতিনিধি নন।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, এ ধরনের প্রতারণার কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভুগছেন।

সচেতন মহল বলছে, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য অবশ্যই সরকারি নির্ধারিত অফিস অথবা অনুমোদিত সেবা কেন্দ্র ব্যবহার করা উচিত। কোনো ব্যক্তি বা দালালের মাধ্যমে কাজ করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে।

প্রশাসনের প্রতি ভুক্তভোগীদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top