১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখা এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১মে)জেলা শহরের ডিসির মোড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, টিসিবি ডিলার সবুজ ও অপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সরাসরি কিছু পরিবারের হাতে টিসিবির প্যাকেজ তুলে দেন।

সরকার নির্ধারিত স্বল্পমূল্যে ৪৮০ টাকার বিশেষ প্যাকেজের আওতায় উপকারভোগীদের মাঝে সরবরাহ করা হচ্ছে—
১ কেজি চিনি
২ কেজি মসুর ডাল
২ লিটার সয়াবিন তেল

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর ক্রয়ক্ষমতা ধরে রাখতে টিসিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং অসহায় ও সীমিত আয়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে সরকারের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন নিয়মিত তদারকি করছে, যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারি এই সুবিধা পান।

এদিকে স্থানীয় উপকারভোগীরা জানান, খোলা বাজারে পণ্যের উচ্চমূল্যের কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সেখানে টিসিবির মাধ্যমে তুলনামূলক কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব বলে উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাতে টিসিবির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top