রাজবাড়ীর বস “ওজন ৩৬ মণ”

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের “রাজবাড়ীর বস” এটি ৩৬ মণ ওজনের একটি বিশাল আকৃতির গরুর নাম। ধবধবে সাদা ও কালো রঙ, বিশালদেহী হওয়ায় তাকে ‘রাজবাড়ীর বস’ নামে ডাকেন অনেকেই।

তিন বছর যাবৎ ফ্রিজিয়ান জাতের এ গরু নিজ সন্তানের মতো লালন-পালন করছেন পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের কৃষক মোহাম্মদ আলী শেখ। নিজ সন্তানের মতো আদর আর ভালোবাসায় যার নাম দিয়েছিলেন ‘রাজবাড়ীর বস’। গম, ছোলা, চালের গুঁড়া, আলু ও ঘাস খাইয়ে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুটির দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। এরই মধ্যে জেলার সবচেয়ে বড় গরু হিসেবে এর নাম ছড়িয়ে পড়েছে। অধিক আগ্রহে এক নজর গরুটি দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বলছেন- এমন বড় গরু তারা আগে কখনও দেখেননি। এলাকাবাসী বলছেন, গো-খাদ্যের অনেক দাম। খুব কষ্ট করে গরুটিকে তিন বছর যাবৎ লালন পালন করার পর এখন বিক্রির উপযোগী হয়েছে। তাই গরুটির ন্যায্যমূল্য দাবি করেন তারা।

রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, এমন বড় গরুতে ঝুঁকি নিতে হয় বেশি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top