মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখলেই কঠোর ব্যবস্থা: ডিমলায় ম্যাজিস্ট্রেট রওশন কবীরের অভিযান

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ওষুধের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন কবীর। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মেডিকেল মোড় সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এসময় দোকানে বিক্রয় নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মেসার্স জামান মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী কামরুল ইসলামকে ৫ হাজার টাকা এবং মেসার্স জাবেদ মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী জাভেদকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন কবীরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মোঃ আলমগীর কবীর। এছাড়াও ডিমলা উপজেলা ভূমি অফিসের পেশকার ধরনি কান্ত,নীলফামারী অফিস সহায়ক মফিজুল ইসলাম এবং এএসআই প্রকাশ সরকারের নেতৃত্বে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন কবীর সাংবাদিকদের বলেন, “ওষুধের মতো সংবেদনশীল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা সাধারণ মানুষের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ। আজ আমরা সতর্কতামূলক জরিমানা করেছি এবং সবাইকে কড়া হুঁশিয়ারি দিয়েছি। যদি কোনো প্রতিষ্ঠান একই অপরাধের পুনরাবৃত্তি করে, তবে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top