শিবচরে টিসিবির পণ্য বিক্রিতে স্বস্তি, ৪০০ পরিবারের মুখে হাসি

রুবেল ফরাজী, নিজেস্ব প্রতিনিধি:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে মাদারীপুরের শিবচরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রমে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। সরকারি নির্ধারিত দামে চিনি, মসুর ডাল ও ভোজ্য তেল কিনতে পেরে খুশি দিনমজুর, ভ্যানচালক, পথচারীসহ নিম্ন আয়ের মানুষ।

আজ সোমবার (১১ মে) শিবচর পৌর ভবনের পাশে শিবচর স্কয়ার এলাকায় টিসিবির ডিলার রফিক বেপারী, স্বত্বাধিকারী শহিদ ইন্টারপ্রাইজ, এ কার্যক্রম উপস্থিত থেকে পরিচালনা করেন।
সরকার নির্ধারিত ৪৮০ টাকা মূল্যের প্রতিটি প্যাকেজে ছিল ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার ভোজ্য তেল।

এর মধ্যে চিনি প্রতি কেজি ৮০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা এবং ভোজ্য তেল প্রতি লিটার ১৩০ টাকা দরে বিক্রি করা হয়।
বিকেল ৪ ঘটিকা থেকে শুরু করে সন্ধা পযন্ত মোট ৪০০টি প্যাকেজ বিক্রি করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী আজকে টিসিবির কার্ড ছাড়াই সর্বসাধারণ এই পণ্য ক্রয়ের সুযোগ পান।

পণ্য বিক্রয় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক দুটি লাইন করা হয়। এতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের হাতে পণ্য তুলে দেওয়া সম্ভব হয়।

শিবচর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ সরকারি দামে পণ্য কিনতে ভিড় করেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা।
স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ব্যয় অনেকটাই কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top