১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পাবনা ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা জেলার প্রতিনিধি:

নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম এর আগমনে ভাঙ্গুড়া উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামোগত সমস্যা এবং সরকারি সম্পত্তি রক্ষায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান, ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. মোছাঃ হালিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শারমিন জাহান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ রুমানা আক্তার রোমি প্রমূখ।

এছাড়াও সভায় ভাঙ্গুড়া উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী মহল, উপজেলা ও পৌর বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ ও সংস্কার, কৃষি উন্নয়ন, খামারিদের আধুনিক প্রশিক্ষণ এবং জনসেবামূলক অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান। এছাড়াও বাংলাদেশ পাট শিল্প প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখল করে থাকা দখলদারদের দ্রুত উচ্ছেদের বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

আলোচনার শেষে গরিব-দুঃখীদের মাঝে নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় টিন বিতরণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top