১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ ও মেশিনের সাহায্যে রসুন গাছ কাটার প্রদর্শনী

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে স্বল্প সময়ে স্প্রের মাধ্যমে কীটনাশক প্রয়োগ ও মেশিনের সাহায্যে গাছ থেকে রসুন কাটার প্রদর্শনী করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে পাংশার সরিষায় উইগ্রো বারী সবুজ কৃষি ড্রোন ও ন্যানো প্রযুক্তি পারফম্যান্স ডেমো এবং মেসার্স হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের তৈরি মেশিনের সাহায্যে কৃষি পন্য রসুন গাছ কাটা হয়।

জানাযায়, উইগ্রো বারী সবুজ কৃষি ড্রোন মাত্র ১৫ মিনিটের প্রায় আড়াই একর জমিতে কীটনাশক প্রয়োগ করতে সক্ষম। ড্রোনে ৩০ লিটার পানি বহন করতে পারে। এ প্রযুক্তির সহায়তায় কীটনাশক প্রয়োগ করলে যেমন কীটনাশক কম লাগে, তেমনি কৃষকের স্বাস্থ্য ঝুকি কমে ও সময় বাঁচে।

এছাড়া হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের তৈরিকৃত পেঁয়াজের গাছ কাটা মেশিনে সাহায্যে ঘন্টায় প্রায় ৫০ মন পেঁয়াজ বা রসুন কাটা যায়। বটি দিয়ে যা কাটতে ৭-৮ জন মানুষের প্রায় সারাদিন লেগে যায়। এ মেশিনে যা শুধু মাত্র ১ লিটার ডিজেল ও একজন মানুষে যা সম্ভব। এছাড়াও হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের হোসেন পেঁয়াজ সংরক্ষণ যন্ত্র সহ বিভিন্ন আধুনকি কৃষি যন্ত্রাংশ ও মেশিন তৈরি করেছেন।

পরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদুর রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক মোঃ হোসেন প্রমূখ।

এ সময় প্রধান অতিথি কৃষকদের আধুনিক প্রযুক্তির টেকনোলজি ব্যবহার করে এগিয়ে যাবার আহ্বান জানান। টেকনোলজি ব্যবহারে কৃষির বহুগুনে উন্নয়ন হবে এবং স্বাস্থ্য ঝুকি কমবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top