১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী জেলা পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে গ- গ্রুপে প্রথম পুরস্কার লাভ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে রাজবাড়ী জেলা পুলিশের অসামান্য সাফল্য অর্জন করেছে।

মঙ্গলবার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস্, রাজারবাগে আয়োজিত পুলিশ সপ্তাহ ২০২৬-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘গ’ গ্রুপে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে রাজবাড়ী জেলা পুলিশ। এ সাফল্যের এ অনন্য স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী জেলাকে পুরস্কৃত করেন। রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা) এ সম্মাননা পদক ও পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা রাজবাড়ী জেলার এ নিরলস প্রচেষ্টা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা) বলেন, এ অর্জন রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের নিষ্ঠা ও সফল অভিযানেরই একটি প্রতিফলন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top