পদ্মার ১৬ কেজির চিতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ১৬ কেজি ওজনের একটি চিতল মাছ ৪২ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে পদ্মা-যমুনার মোহনায় চিতল মাছটি জেলে নুরু হলদারের জালে মাছটি ধরা পড়ে। সকাল ১০ টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে জেলে নুরু হলদার মাছটি বিক্রি করতে আনলে প্রকাশ্যে নিলামে বিক্রি হয়। মাছটি ২হাজার ৫শত টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেন দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট।

দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন, মাছটি ২হাজার ৫শত টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেওয়ার পর মানিকগঞ্জের এক ইতালী প্রবাসীর নিকট ২ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪২ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top