১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীর কালুখালীর চরাঞ্চলের সুফলভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮ টায় কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। এ প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর মাঝে প্রত্যেক উপকারভোগীকে ২ টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।

এসময় উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন ছাগল ও মুরগী বিতরণকালে সুফল ভোগীদের উদ্দ্যেশে বলেন, সরকার আপনাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে মুরগী ও ছাগল দিচ্ছে, এটা বিক্রি করা যাবে না। বিতরণকৃত মুরগী ও ছাগল থেকে বংশ বিস্তার ঘটিয়ে নিজেরা স্বাবলম্বী হবেন । তাহলেই নিজেদের জীবন যাত্রার মান উন্নয়ন হবে।

কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন বলেন, এ প্রকল্পের আওতায় আজকে উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ১৫ টি চরের ১০০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি ও ৫৪ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২টি করে ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়। এছাড়াও বিতরণকৃত ছাগল পালনকারী প্রত্যেক উপকারভোগীকে ৪ ধাপে ১১২ কেজি খাবার ও ছাগল পালনকারী প্রত্যেক উপকারভোগীকে ৩ ধাপে ৭৫ কেজি খাবার বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, এর আগে এসব উপকারভোগীদের ২দিনব্যাপী ছাগল ও মুরগি পালনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও এই প্রকল্প থেকে ছাগল পালনের ঘর নির্মাণ বাবদ ১১ হাজার টাকা এবং মুরগি পালনের ঘর নির্মাণ বাবদ প্রত্যেক উপকারভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮ হাজার ৮শত টাকা করে দেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top