শ্রীপুরে বাকির টাকা নিয়ে সংঘর্ষ, দোকানে হামলা ও গুলির ঘটনা

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বাকিতে কেনা পণ্যের টাকা পরিশোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তায় হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের ‘নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মার্কেট মালিক হাজী কাছম আলী ফকিরের ছেলে কামাল ফকির, তার ভাগিনা সিয়াম, দোকানের ব্যবস্থাপক শাহিন এবং কর্মচারী শান্ত ও শ্যামল।

অভিযুক্ত হিসেবে রানা ভান্ডারি ও তার ভাই মামুনের নাম উল্লেখ করা হয়েছে। তারা কেওয়া গ্রামের নুরু কসাইয়ের ছেলে।

দোকান মালিক ফয়সাল আহমেদের অভিযোগ, রানা ভান্ডারি দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বিভিন্ন ধরনের থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস সামগ্রী কিনতেন। আগের কিছু টাকা বকেয়া থাকার পরও গত ৯ মে তিনি আরও ৭২ হাজার টাকার মালামাল নেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করে বাকি ৪২ হাজার টাকা পরে দেওয়ার কথা ছিল।

মঙ্গলবার বিকালে মালামাল নিতে এসে বাকি টাকা চাইলে রানা ক্ষিপ্ত হয়ে দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করেন। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।

এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে রানা ও তার ভাই মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোকানে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে কামাল ফকির, সিয়াম, শাহিন, শান্তসহ কয়েকজন আহত হন।

এ সময় দোকান মালিক ফয়সাল আহমেদকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয় বলে দাবি করা হয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে মোহাম্মদ নাছির আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top