দীঘিনালায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু ত্রিপুরা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী বিনয় ত্রিপুরা। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মিশু ত্রিপুরা স্থানীয় বাসিন্দা সুপেন ত্রিপুরা ও মিত রানী ত্রিপুরার ছেলে। সে ৯ মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিশু ও তার বন্ধু বিনয় একটি আম গাছে উঠে আম পাড়ছিল। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে মিশু গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিশুকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা বসতবাড়ির পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে টানানো বিদ্যুতের তার দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top