রাজবাড়ীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী প্রচার কার্যক্রম সংক্রান্ত এক অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১২টায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রেস ব্রিফিং রাজবাড়ী জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস প্রমুখ।

এই প্রেস ব্রিফিংয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বয়স্কভাতা, প্রতিবন্ধি ভাতা, গর্ভবতী ভাতা, বিধবা ভাতাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম ও জনসেবার বিষয় তুলে ধরা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top