১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সোনাখাড়া ইউনিয়নে স্ট্যান্ডিং কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এর সোনাখাড়া ইউনিয়নে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ ও সাধারণ আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) । ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় আমরাই পারি ও খ্রিস্টান এইড এর সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেডের কর্মসূচি সমন্বয়কারী জনাব আশিকুর রহমান।

সভায় স্থানীয় আদিবাসী নেতা নির্মল কুমার মাহাতো আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার ও অংশগ্রহণমূলক উন্নয়নের বিষয় তুলে ধরেন। এছাড়া ইউনিয়নের সদস্য আব্দুল আলিম আদিবাসীদের অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিকে আরও কার্যকর ও সক্রিয় করার লক্ষ্যে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা গ্রহণ করা হয়। বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে স্ট্যান্ডিং কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করা প্রয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রেডের প্রোগ্রাম অফিসার সুলাইমান শেখ ও অ্যাকাউন্টস অফিসার আবুল কালাম আজাদ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top