প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেভারেন্ড পল মুন্সি স্মরণে সিএসএস খোকসা ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়া জেলার খোকসায় সিএসএস (CSS) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম রেভারেন্ড পল মুন্সি মহোদয়ের স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয় সিএসএস কুষ্টিয়া জোনের খোকসা ব্রাঞ্চের আয়োজনে।

খোকসা মাস্টারপাড়া নতুন কার্যালয়ে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় এক শতাধিক অসহায়, দরিদ্র ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা. সাদিয়া আক্তার মৌ (এমবিবিএস)। এ সময় একজন নার্স সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএস কুষ্টিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ ইছানুর গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মেয়র পদপ্রার্থী, খোকসা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিন রায়হান জসিমউদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ ব্রাঞ্চের এএম রিপন কুমার, আইটি অফিসার রোনাল্ড হালদারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খোকসা ব্রাঞ্চ ম্যানেজার কে.এম. ইব্রাহিম হোসেন ও কর্মকর্তা মোঃ সিহাব শাহরিয়ার। আয়োজকরা জানান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেভারেন্ড পল মুন্সির মানবসেবা ও কল্যাণমূলক দর্শনকে ধারণ করেই এ ধরনের জনকল্যাণমূলক আয়োজন অব্যাহত রাখা হবে।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল মরহুম রেভারেন্ড পল মুন্সির জীবনের অন্যতম লক্ষ্য। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিএসএস নিয়মিতভাবে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিএসএস খোকসা ব্রাঞ্চের এ আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top