রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুটি খাল পুনঃখননের উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা উপজেলার জামালপুর ও জঙ্গল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে খাল দুটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারিফুল-উল-হাসান।

পুনঃখননের আওতায় থাকা খাল দুটি হলো— খামার মাগুড়া হাতিমোহন খাল এবং সাধুখালী মই বিলের কানাই মন্ডলের পুকুর চালা হতে সাধুখালী শরিষার বিল হয়ে সাধুখালী মাধুরীর বাড়ী সংলগ্ন ব্রিজ থেকে বহলাকুন্ডু রতনের পুকুর চালা পর্যন্ত অপর একটি খাল। প্রতিটি খালের দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার।

জানা গেছে, খামার মাগুড়া হাতিমোহন খালটি ৭৭ লাখ ২৮ হাজার ৪৩ টাকা ব্যয়ে এবং অপর খালটি ৫১ লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফুল-উল-হাসান বলেন, খাল দুটি পুনঃখনন সম্পন্ন হলে খালের দুই পাড়ের সহস্রাধিক কৃষিজীবী পরিবার সরাসরি উপকৃত হবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও অনেকাংশে কমে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী মুস্তাফিজুর রহমান, এহসানুল হক শিপন, রতন কুমার ঘোষ, কহিনুর জাহান, আব্দুর রব তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নু, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বাবু, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমুর বসু, জামালপুর প্যানেল চেয়ারম্যান খাইরুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top