নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মজিবুর রহমান ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কার্যকরী সভাপতি পদে মো. সিকান্দার হোসেন ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. জামাল মিয়া, মো. মজিবুর রহমান ও মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী মোশারফ ২১৫ ভোট পেয়ে জয় লাভ করেন।

সহ-সাধারণ সম্পাদক পদে মো. শামসুল আলম সেলিম ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ইফতেখার হোসেন সরকার ১৮২ ভোট এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. জামাল উদ্দিন ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহরিয়ার সেলিম হোসেন ২১২ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. আলীম উদ্দিন ২২৫ ভোট, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন ১৯০ ভোট, ক্রীড়া সম্পাদক পদে মো. দরবেশ আলী ২২৭ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মহসিন কবির ২০৫ ভোট, প্রচার সম্পাদক পদে মো. জসিম উদ্দিন ১৮১ ভোট এবং তথ্য সম্পাদক পদে সুশীল চন্দ্র পাল ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন, মো. খোরশেদ আলম, মো. ফেরদৌস ওয়াহিদ, মো. রেজাউল করিম ও কাজী আশরাফুল ইসলাম।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।