১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ফের রক্তাক্ত চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

​রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার দিবাগত গভীর রাতে সীমান্তের বনচৌকি এলাকায় বিএসএফের টহল দলের ছররা গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

​স্থানীয় ও বিজিবি সূত্রে জানান, বুধবার দিবাগত রাতে উত্তর আমঝোল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯০৫/৬-এস এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভারতীয় ভূখণ্ডের প্রায় ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়ার কাছে কয়েকজন বাংলাদেশি যুবক অবস্থান করছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে।

​বিএসএফের ছোড়া ছোররা গুলিতে খাদেমুলের মুখমণ্ডল, বুক ও মাথায় বিঁধে তিনি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গীদের সহায়তায় তিনি দ্রুত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। পরে তাকে গোপনে চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এব্যপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৈনিক আমার বাংলাদেশ সাংবাদিক কে বলেন সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু হয়নি। পুলিশ বর্তমানে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

​লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গণমাধ্যমকে জানান বিএসএফের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তারা ঘটনার প্রেক্ষিতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি-বিএসএফের কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।”

​এই ঘটনার পর থেকে আমঝোল ও বনচৌকি সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের দাবি, প্রায়ই তুচ্ছ কারণে বিএসএফ বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালায়, যা আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী। নিহত খাদেমুলের পরিবারে এখন চলছে শোকের মাতম।

​উল্লেখ্য, লালমনিরহাট সীমান্তে সাম্প্রতিক সময়ে বিএসএফের গুলিতে নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজিবির পক্ষ থেকে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top