সফল অস্ত্রোপচার শেষে ঘরে ফিরলেন সাংবাদিক জাহিদুল; সবার কাছে দোয়া প্রার্থনা

মোঃ বাদশা প্রামানিক ​নীলফামারী প্রতিনিধি:
দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার নীলফামারীর ডিমলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম সফল অস্ত্রোপচার শেষে সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
​পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগছিলেন। গত ১২ মে অস্ত্রোপচারের উদ্দেশ্যে রংপুর তালুকদার হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিনই রাত ৯টায় অত্যন্ত সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসাধীন থাকার পর গত ১৬ মে (৪ দিন পর) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে তিনি ডিমলার নিজ বাসভবনে ফিরে আসেন। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন এবং বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ এলাকাবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সাংবাদিক জাহিদুল ইসলাম ২০২০ সাল থেকে ডিমলা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য হিসেবে যুক্ত আছেন। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দৈনিক জনমত, দৈনিক মুক্ত আলো, দ্য ডেইলি ইমেজ বিডি এবং সর্বশেষ দৈনিক প্রতিদিনের খবর পত্রিকায় ডিমলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
​সাংবাদিকতায় আসার পূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কর্ণগ্রুপ বে-ক্রিয়েশন লিমিটেড’-এর শ্রমিক ইউনিয়ন কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে একজন জনপ্রিয় শ্রমিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিগত জীবনে জাহিদুল ইসলাম ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খরিবাড়ী (২নং ওয়ার্ড) এলাকার মরহুম রমজান মিয়ার মেজো ছেলে।

​এদিকে সাংবাদিক জাহিদুল ইসলামের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার সম্পাদক আলী হাসান, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজারুল ইসলাম লিটন, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাদশা প্রামানিকসহ উপজেলার কর্মরত সকল সাংবাদিক ও সুধীসমাজ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top