খোকসায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার সিংঘরিয়া এলাকায় ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর ওপর হামলা, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি শিশুটিকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন শিশুটির পরিবার।


অভিযোগে আশরাফ শেখ, সিয়াম হোসেন, আশিক শেখ ও শাওন শেখের নাম উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি, শিশুটির চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তরা তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল শিশু নির্যাতনের এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top