খোকসায় অপর্ণা হলের সামনে বোমা বিস্ফোরণ, আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার অপর্ণা হল এলাকার সামনে ককটেল সদৃশ বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৮ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মুখে মাস্ক পরিহিত এক যুবক হঠাৎ করে অপর্ণা হলের সামনে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মার্কেট ও দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে অভিযুক্ত যুবক পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, বিস্ফোরণ ঘটানো যুবকটি সম্ভবত কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং মাদকাসক্ত হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিস্ফোরণের ঘটনার কিছু দৃশ্য শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top