নারায়ণগঞ্জে আলোচনায় দুই বিরল আলবিনো মহিষ, কৌতূহলের কেন্দ্র ‘ডোনাল্ড ট্রাম্প’

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে দুটি বিরল প্রজাতির আলবিনো মহিষ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই মহিষ দুটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। এমনকি বিষয়টি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আগ্রহ তৈরি করেছে এবং পাকিস্তানের গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

এর মধ্যে একটি মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। সোনালি রঙের লোম ও গোলাপি আভাযুক্ত ত্বকের কারণে অনেকে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল খুঁজে পেয়েছেন। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি প্রায় ১০ মাস আগে একটি পশুর হাট থেকে কেনা হয়।

মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই মজার ছলে মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখেন। এরপর থেকেই এটি মানুষের আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে। প্রতিদিন বহু মানুষ খামারে এসে মহিষটি দেখতে এবং ছবি তুলতে ভিড় করছেন।

অন্যদিকে আরেকটি আলবিনো মহিষও সমানভাবে আলোচনায় রয়েছে। এর চোখ ও লোমের গঠনের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মিল রয়েছে বলে মন্তব্য করছেন অনেকে। প্রায় ৭৫০ কেজির বেশি ওজনের এই মহিষটি আক্রমণাত্মক স্বভাবের বলেও জানা গেছে।

বিরল বৈশিষ্ট্যের কারণে এই দুই মহিষ কুরবানির ঈদ উপলক্ষে দেশ-বিদেশের মানুষের কৌতূহলের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top