মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোহিনুর জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন এবং বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আজম চুন্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, দলিল লেখক সমিতির সভাপতি নাসির উদ্দীন বিশ্বাস, বহরপুর বাজারের ভূমি সেবাদানকারী ওয়ালিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হবে বলেও জানানো হয়।