রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: সহপাঠী গ্রেফতার, তদন্তে নতুন তথ্য

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর রামপুরায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মো. শিহাব হোসেন নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকে অবস্থিত ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থী মো. আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর শিশুটির মা টুকু আরা খাতুন বুধবার রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শিহাব হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, ঘটনার আগে অভিযুক্ত শিহাব মাদ্রাসা ত্যাগ করে গ্রামের বাড়িতে চলে যান। পরে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

তদন্তের অংশ হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top