বজ্রপাতে নিহত হযরত আলীর পরিবারের পাশে খোকসা উপজেলা প্রশাসন

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে বজ্রপাতে নিহত কৃষক হযরত আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে খোকসা উপজেলা প্রশাসন। বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১ টার দিকে নিহত হযরত আলীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় সমাজসেবক ও যুবসমাজের পরিচিত মুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী। উল্লেখ্য, গত সোমবার (১৮ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে জয়ন্তীহাজরা ইউনিয়নের জয়ন্তীহাজরা গ্রামের আক্কেল আলীর পুত্র হযরত আলী মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top