রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে নলিয়াগ্রাম খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, নলিয়াগ্রাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শিপন মিয়া, গুদামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় প্রান্তিক কৃষকরা।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, বোরো সংগ্রহ-২০২৬ উপলক্ষে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।

এছাড়াও চলতি অর্থবছরে বালিয়াকান্দি উপজেলা খাদ্য বিভাগ ৩৬ টাকা কেজি দরে ৪৮১ মেট্রিক টন গম এবং ৪৯ টাকা কেজি দরে ৯২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

খাদ্য বিভাগ আরও জানায়, উপজেলা কৃষি বিভাগের তালিকাভুক্ত ১২ জন প্রান্তিক কৃষকের কাছ থেকে ৩৬ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি ৪টি রাইস মিলের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে ৯২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top