সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই জাতি উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা থেকে শুরু করে সব সেক্টরেই অভূতপূর্ব উন্নয়ন করছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের প্রধান ফটকের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আব্দুল মহিত তালুকদার আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চায় প্রত্যেকটি ছেলেমেয়ে সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করুক।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল ওহাব, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি সোয়াইব হোসেন শিমুল, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অভি, শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার, ছাত্রদল নেত্রী নুসরাত খন্দকার, সন্ধ্যা, রচনা, ছাত্রনেতা জেমস্ আহমেদ বাপ্পি, ফাহমিদ বিন রফিক ও মহান প্রমুখ।
অপরদিকে একই দিন বেলা ১২ টায় সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মেতামত কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।