রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন চৌধুরী মুস্তাফিজুর রহমান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। তার এ গৌরবময় অর্জনে বালিয়াকান্দিবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

দায়িত্বশীল নেতৃত্ব, সততা, কর্মনিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। প্রশাসনিক দক্ষতা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে তিনি জেলার মধ্যে একজন সফল কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের মতে, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কার্যক্রমে তার ইতিবাচক ভূমিকা বালিয়াকান্দি উপজেলাকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিচ্ছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানে তার আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।

সুধীজনেরা আশা প্রকাশ করেছেন, তার দক্ষ নেতৃত্বে বালিয়াকান্দির শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত ও আধুনিক হবে। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডেও আসবে নতুন গতি ও ইতিবাচক পরিবর্তন।

চৌধুরী মুস্তাফিজুর রহমানের এ অর্জনে বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেইজের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে ভবিষ্যতেও তিনি নিষ্ঠা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে বালিয়াকান্দির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সর্বস্তরের মানুষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top