রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
ঈশ্বরদী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ঈশ্বরদী’র বিরতিহীন ২ যুগ পূর্তি ও নিয়মিত প্রকাশনার ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে শহরে ঢাক-ঢোল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ঈশ্বরদী প্রেসকাবে কেক কাটা ও সূধী সমাবেশের আয়োজন করা হয়।
প্রেসকাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘সাপ্তাহিক ঈশ্বরদী’র সম্পাদক ও প্রকাশক সেলিম সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মোমিন, ঈশরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান, ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, ঈশ্বরদী প্রেসকাবের আহবায়ক আব্দুল মান্নান টিপু, সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, এসএম রাজা, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, প্রবীন শিক্ষক তাহেরুল ইসলাম, প্রধান শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক দেলোয়ার হোসেন ডাবলু, সম্মিলিত ঈশ্বরদী নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ছবি, সবুজ পৃথিবী’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আর. কে.বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, কলাম লেখক নুরুল ইসলাম বাবলু, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম, রিফাজ বিশ্বাস লালন, ওহিদুল ইসলাম সোহেল, শহীদুল্লাহ খান, সংবাদপত্র এজেন্ট আক্তারুজ্জামান মীরু সোহানুর রহমান শুভ, ব্যবসায়ী রফিকুল ইসলাম বাচ্চু, তানজিরুল আলম মিটো, আহসান কবীর তিতু, প্রবীণ পত্রিকা সরবরাহকারী আব্দুল মান্নানসহ গণমাধ্যম কর্মী, সুশিল সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক সূধীজন উপস্থিত ছিলেন।