ইসলামপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে এবং বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহন রায়হান, ইউনিয়ন পরিষদ সদস্য তোফাজ্জল হোসেন, নবু শেখ, মোহন মল্লিক, শফিকুল ইসলাম ও কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে এই খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে, যাতে তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top