দুর্গম শীলছড়িতে বিজিবির মানবিক উদ্যোগ: জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও শতাধিক পরিবারকে চিকিৎসাসেবা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম শীলছড়ি এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জনসচেতনতামূলক আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।

(২১ মে) বিকেলে শীলছড়ি বিওপিতে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে বিজিবির এই ব্যতিক্রমী উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহামদ ইবনে রিয়াজ। তিনি বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার মানুষ যেন রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে এলাকার শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রায় শতাধিক পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

দীঘিনালা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার ভেতরে অবস্থিত শীলছড়ি এলাকার যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম। সেখানে পৌঁছাতে সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। পাহাড়ঘেরা নদীপথে চলাচলের সময় কখনো নৌকা আটকে যায় পাহাড়ের তলদেশে, আবার কখনো নদীতে পড়ে থাকা গাছের গুঁড়ি হয়ে ওঠে বড় বাধা। দীর্ঘ নৌযাত্রার পর আরও প্রায় এক ঘণ্টা পায়ে হেঁটে পৌঁছাতে হয় শীলছড়িতে।

প্রত্যন্ত এ পাহাড়ি অঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষই অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত। শিক্ষা ও চিকিৎসাসেবার সীমিত সুযোগের মধ্যে বসবাস করা এসব মানুষের কাছে বিজিবির এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

দুর্গম পথ পাড়ি দিয়ে শিক্ষা উপকরণ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এমন মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top