২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

রায়পুরায় নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রিতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কু*পিয়ে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোরে এ ঘটনা ঘটে।

নি*হত রফিকুল ইসলাম মুন্সি স্থানীয় সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টাইলস ও নির্মাণসামগ্রীর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে তিনি দোকানে অবস্থান করছিলেন। সাধারণত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই বাড়ি ফিরতেন। তবে রাত ১০টার পরও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী দোকানে যান।

দোকানে গিয়ে তিনি দেখতে পান, শাটার নামানো থাকলেও তালা দেওয়া ছিল না। পরে ভেতরে প্রবেশ করতেই স্বামীর রক্তাক্ত লা-শ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা*শ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত দল (ক্রাইম টিম)।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্বজনরা হ*ত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top