শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসুচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৪ মে) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে রাজবাড়ী শিশু কিশোর অধিকার পরিষদ।

সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন কর্মসুচীতে মোঃ লিটন মাহমুদ, মোঃ জিহাদুর রহমান, শাহিনুর বেগম পপি, সঞ্জয় কুমার ভৌমিক, সুমন আহম্মেদ, মামুন খান, আওয়াল বাউল প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, ধর্ষণ ও হত্যাকান্ডের বিচার না হওয়ার কারণে এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না। শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হতে হবে। অবিলম্বে ফাঁসি না হলে আরো কঠোর আন্দোলনের কথা বলেন বক্তারা।

পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top