নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবু(২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ মে রোববার দুপুরে (আড়াইটার দিকে) উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ মে শনিবার রাত ৯ টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। রোববার এলাকাবাসী নিহত আমিনুলের বাড়ির কাছাকাছি পার্শ্ববর্তী কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান , উদ্ধারকালে লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে ওই পুকুরে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top