খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত বাজেট উপস্থাপন অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে বাজেট পেশ করা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হেদায়েতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ৩৭৬ টাকার বাজেট ঘোষণা করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত বাজেট উপস্থাপনের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, আয়-ব্যয়ের খাত এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আয়োজনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।