২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় শতাধিক অসহায় পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঈদের আনন্দ যেন শুধু সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেই লক্ষ্যেই গরিব, অসহায় ও দুস্থ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ঈদ উপহার সামগ্রী।

মঙ্গলবার (২৭ মে ২০২৬) দিনব্যাপী দীঘিনালা জোনের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। চংগাছড়ি আর্মি ক্যাম্প, বাবুছড়া আর্মি ক্যাম্প, বেতছড়ি আর্মি ক্যাম্প এবং বোয়ালখালী নতুন বাজার এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পাহাড়ের অনেক পরিবার এখনও দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করছে। ঈদের আনন্দে যেন কোনো পরিবার বঞ্চিত না হয়, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।

ঈদ সামগ্রী হাতে পেয়ে অনেক অসহায় পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনী শুধু নিরাপত্তাই নয়, বরং মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবেও পাশে দাঁড়াচ্ছে। তাদের এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, “ঈদের আগে এই সহায়তা অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। সেনাবাহিনীর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর এই মানবিক উপস্থিতি ঈদের আগমুহূর্তে অসহায় মানুষের হৃদয়ে এনে দিয়েছে স্বস্তি, আশ্বাস ও এক টুকরো আনন্দের আলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top