১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ইসলামিক রিলিফ বাংলাদেশ নিজস্ব অর্থায়নে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় কোরবানির মাংস বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। দেশের অন্যান্য জেলার পাশাপাশি সুনামগঞ্জ জেলার চারটি উপজেলায় মোট ৮৩টি গরু কোরবানি দিয়ে ৩ হাজারের বেশি দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে কোরবানি কার্যক্রম শুরু হয়। পরে কোরবানিকৃত পশুর মাংস প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করে নির্বাচিত উপকারভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার প্রজেক্ট ম্যানেজার শ্রী অরূপ রতন দাশ জানান, কর্মসূচির আওতায় মধ্যনগর উপজেলায় ৩০টি, দিরাই উপজেলায় ২৮টি, শান্তিগঞ্জ উপজেলায় ১৫টি এবং সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে ১০টি গরু কোরবানি দেওয়া হয়। এর মাধ্যমে হাওরাঞ্চলের অসহায়, দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ২ হাজার ৯০৫টি পরিবারের মাঝে মাংস বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে কোরবানির পর প্রত্যাশার চেয়ে বেশি মাংস প্রাপ্ত হওয়ায় অতিরিক্ত ২২৪টি পরিবারকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়। ফলে মোট ৩ হাজার ১২৯টি পরিবার এই কর্মসূচির সুবিধাভোগী হয়েছে।

উপকারভোগী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যেসব দরিদ্র, হতদরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তি এবং পরিবারের নিজস্ব উদ্যোগে কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছে। ঈদের আনন্দ ও কোরবানির মাংসের স্বাদ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top