১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে যুবলীগ নেতা ইসমাইল হোসেন কে পিটিয়ে হত্যা

দুর্বৃত্তরা গাজীপুর মহানগরের টঙ্গীতে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে। তার নাম ইসমাইল হোসেন (৩৫)। তিনি টঙ্গী আউচপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা আক্তার আশার ভাই।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া সুরতরঙ্গ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কতিপয় লোক ইসমাইল হোসেনকে বাসা থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top