২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ফতেপুরে নাদিয়া বোর্ডের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে নাদিয়াতুল কুরআন শিক্ষা বোর্ড ফতেপুর এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় ঐতিহ্যবাহী এশায়াতুল উলূম দারুল হাদিস ফতেপুর মাদরাসায় উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন বোর্ডের উপদেষ্টা ও বাংলাবাজার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসা প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা জাহিদুর রহমান চৌধুরী এবং মাওলানা আব্দুল মূনীম।

সভায় সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পুনঃনির্বাচিত হন সদ্য সাবেক সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসাবে পুনঃনির্বাচিত হন মাওলানা আখলাক হুসাইন।

সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ করে নির্বাচন কমিশন অন্যান্য দায়িত্বশীল মনোনয়ন করেন। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ সেশনের নির্বাহী পরিষদের মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন; সিনিয়র সহ-সভাপতিঃ মাওলানা মমতাজ উদ্দিন, সহ-সভাপতিঃ হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, সহ-সভাপতিঃ হাফিজ হাসান আহমদ চৌধুরী, সহ-সভাপতি- মাওলানা সিফতুর রহমান, সহ-সভাপতিঃ মাওলানা সালমান হোসাইন, সহ-সাধারণ সম্পাদকঃ মাওলানা বুরহান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদকঃ মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদকঃ শাহরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদকঃ মাহফুজুর রহমান ফাহিম, পরীক্ষা নিয়ন্ত্রকঃ মাওলানা শামছুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকঃ হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম, সহকরী পরীক্ষা নিয়ন্ত্রকঃ মাওলানা ফখরুল ইসলাম, অর্থ সম্পাদকঃ মাওলানা লোকমান আহমদ, সহকারী অর্থ সম্পাদকঃ মাওলানা সালেহ আহমদ, সহকারী অর্থ সম্পাদকঃ মাওলানা ফখরুল ইসলাম, প্রচার সম্পাদকঃ মাওলানা হিফজুর রহমান, সহ-প্রচার সম্পাদকঃ মাওলানা কামরুল ইসলাম, নির্বাহী সদস্যঃ মাওলানা সুহেল আহমদ, মাওলানা আব্দুর রহিম, মাস্টার রিয়াজ উদ্দিন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top