২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নলছিটিতে দাদার সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে নাতির মৃত্যু

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার বিকপাশা গ্রামে দাদার সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাতির মৃত্যু হয়েছে। নিহত রিহান হাওলাদার(৭) ওই গ্রামের মাসুম হাওলাদারের পুত্র। মঙ্গলবার দুপুরে স্বজনরা তার বাড়ির পাশে একটি পুকুর থেকে ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাবা মায়ের সাথে গ্রামে বেড়াতে এসেছিলেন শিশু রিহান। মঙ্গলবার দুপুরে দাদা আ.সালাম হাওলাদারের সাথে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যান।গোসল শেষে একা বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত পুকুরে পড়ে নিঁখোজ হন। স্বজনরা অনেক সময় তার সন্ধান না পেয়ে আশেপাশে খোঁজাখুজি শুরু করেন।

পরে প্রতিবেশী শুভ হাওলাদার পুকুরে খোঁজা শুরু করলে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top