৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পরশুরামে নবনিযুক্ত ইউএনও সাথে পরশুরাম প্রেসক্লাবের মতবিনিময়

এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:

পরশুরাম উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট ) অতনু বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পরশুরাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ৩ জুন (বুধবার) পরশুরাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও অনতু বডুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসক্লাবের সভাপতি, এম এ হাসানের নেতৃত্বে প্রেসক্লাবের পক্ষ থেকে দুটি বই উপহার দেওয়া হয়, নবনিযুক্ত ইউএনওকে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

ইউএনও অতনু বড়ুয়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব। তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম প্রেসক্লাবের সভাপতি, এম এ হাসান, সাধারণ সম্পাদক, মোঃ মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, গাজী মাসুদ রানা, কোষাধ্যক্ষ, জয়নাল আবেদীন, ক্রীড়া সম্পাদক, মোঃ ইব্রাহীম, সদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদস্য মোঃ সাইফুল ইসলাম, সদস্য, এম এ করিম ভুঁইয়া প্রমুখ।

প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সফলতা কামনা করেন। এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top